ঢাকা   রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

স্থানীয় সরকার নির্বাচন এককভাবে চাইলেও জোটের সিদ্ধান্ত পর্যবেক্ষণ হবে: এনসিপি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৩:৪৩ পিএম

স্থানীয় সরকার নির্বাচন এককভাবে চাইলেও জোটের সিদ্ধান্ত পর্যবেক্ষণ হবে: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়তে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এবারই কাঙ্ক্ষিত ফলাফলের পরিবর্তে নির্বাচনকে কাজে লাগিয়ে সংগঠন বিস্তৃত করতে চায় দলটি। একক নির্বাচন করলেও বিরোধী জোট হিসেবে রাজপথ এবং সংসদে জামায়াতের সঙ্গে থাকার পক্ষে দলটির নেতারা। তবে, একইসঙ্গে বিএনপির বিরুদ্ধে ভালো ফলাফলের প্রশ্নে জোটের নেতাদের সিদ্ধান্ত পর্যবেক্ষণ করার কথা জানান এনসিপি নেতারা।

নানা নাটকীয়তা শেষে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নামে এনসিপি। নির্বাচনে ৬ জন প্রার্থী বিজয়ী হয় দলটির। নির্বাচন পরবর্তী রাজনীতিতেও সংসদ এবং রাজপথে জামায়াতের সঙ্গে যুথবদ্ধ তরুণদের দল এনসিপি।

তবে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে মুখোমুখি দুই দল। বিশেষত, সামাজিক মাধ্যমে একে অপরকে বিদ্ধ করছে সমালোচনায়। ঢাকা দক্ষিণ সিটিতে আসিফ মাহমুদ বনাম সাদিক কায়েম জোরদার করেছে মুখোমুখি অবস্থানকে। এরইমধ্যে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে এনসিপি। অন্যদিকে, মাঠে নেমেছে জামায়াত প্রার্থীরাও।

একক নির্বাচন করতে চাইলেও বিরোধী জোট হিসেবে রাজপথ এবং সংসদে জামায়াতের সঙ্গে থাকতে চায় এনসিপি, বললেন সারজিস আলম।

স্থানীয় সরকার নির্বাচনকে দীর্ঘমেয়াদী রাজনীতির অংশ হিসেবে দেখছে এনসিপি। এবারই কাঙ্ক্ষিত ফলাফলের পরিবর্তে একক নির্বাচনের মাধ্যমে মাঠপর্যায়ে শক্তিশালী অবস্থান তৈরিই লক্ষ্য দলটির। তবে একক নির্বাচন করতে চাইলেও বিরোধী জোট হিসেবে রাজপথ এবং সংসদে জামায়াতের সঙ্গে থাকতে চায় এনসিপি।

সারজিস আলম সময় সংবাদকে বলেন, আমরা এখন পর্যন্ত নির্বাচনে এককভাবে নির্বাচন করতে চাই। যখন প্রার্থী নির্বাচন করে তখন সে যদি পরাজিতও হয় তারপরও সেখানে একটা সাংগঠনিক ভিত্তি তৈরি হয়। মাঠপর্যায়ে নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে থাকবে যার প্রভাব জাতীয় পর্যায়েও কিছুটা পড়তে পারে জোটের ক্ষেত্রেও। বাংলাদেশের স্বার্থে একটি শক্তিশালী বিরোধীদলীয় জোট প্রয়োজন। সেই জায়গা আমরা বিরোধীদলীয় জোটের জায়গায় সংসদে একসঙ্গে ফাংশন করার বিষয়টি সেটার আমাদের চেষ্টাটা থাকবে।

আসিফ মাহমুদ বললেন,  এনসিপি আসলে মুখাপেক্ষি না যে, একেবারে জোটেই গিয়ে নির্বাচন করতে হবে।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, জোটবদ্ধ হলেও এককভাবে নির্বাচন করতে কারো মুখাপেক্ষি নয় এনসিপি। তবে, বিএনপির বিরুদ্ধে ভালো ফলাফল করতে জোট নেতাদের সিদ্ধান্ত নিতে হবে বলেও মনে করেন তিনি।

তিনি বলেন, এনসিপি আসলে মুখাপেক্ষি না যে, একেবারে জোটেই গিয়ে নির্বাচন করতে হবে। একটা সমঝোতার জায়গা থেকে। যেহেতু বিএনপি সরকার ক্ষমতায় এবং আমরা দেখছি যে তারা যাদেরকে প্রার্থী করবে, তাদেরকে প্রশাসক হিসেবে বসিয়েছে। প্রশাসনিকভাবে বা সার্বিকভাবে বেশি শক্তিশালীভাবে নির্বাচনটা করতে চাচ্ছে তারা। সেক্ষেত্রে এটা আমাদের জোটে বা সবার বিবেচনায় নিতে হবে স্থানীয় সরকার নির্বাচনটা কীভাবে করলে একটা ভালো ফলাফল আসতে পারে।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সারাদেশে কমিটি বিস্তৃত করতে ছুটছেন এনসিপি নেতারা। অনেক জায়গায়, ক্ষমতাসীন বিএনপি নেতাকর্মীদের বাধার মুখেও পড়ছেন দলটির নেতারা।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!