ঢাকা   রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাশিয়ার হামলায় একদিনে ইউক্রেনের ১৩ শতাধিক সেনা নিহত

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৫:০৫ পিএম

রাশিয়ার হামলায় একদিনে ইউক্রেনের ১৩ শতাধিক সেনা নিহত

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের প্রায় এক হাজার ৩২০ সেনা নিহত হয়েছেন। রাশিয়ার বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর অভিযানে ইউক্রেনের বড় সংখ্যক জনবলের ক্ষয়ক্ষতি হয়েছে।

এর মধ্যে ‘নর্থ’ ব্যাটলগ্রুপের দায়িত্বাধীন এলাকায় প্রায় ২০০ জন, ‘ওয়েস্ট’ ব্যাটলগ্রুপের অভিযানে ১৮০ জনের বেশি, ‘সাউথ’ ব্যাটলগ্রুপের এলাকায় ৮৫ জনের বেশি, ‘সেন্টার’ ব্যাটলগ্রুপের এলাকায় ৩৪০ জনের বেশি, ‘ইস্ট’ দিকের যুদ্ধে ৪৫৫ জনের বেশি এবং ‘দনেপ্র’ ব্যাটলগ্রুপের দায়িত্বাধীন এলাকায় আরও ৬০ জন সেনা নিহত হয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গত ২৪ ঘণ্টায় ১০টি গাইডেড এয়ারিয়াল বোমা, একটি মার্কিন নির্মিত হিমার্স মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেম প্রজেক্টাইল এবং ৩৫২টি ফিক্সড-উইং মনুষ্যবিহীন আকাশযান ভূপাতিত করেছে।

মন্ত্রণালয়ের দাবি, বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত রুশ বাহিনী ইউক্রেনের মোট ৬৭১টি বিমান, ২৮৪টি হেলিকপ্টার, এক লাখ ৫৩ হাজার ৬৮৪টি ড্রোন, ৬৬১টি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ২৯ হাজার ৫৫০টি ট্যাংক ও অন্যান্য সাঁজোয়া যান, এক হাজার ৭২৭টি বহুমুখী রকেট লঞ্চার, ৩৫ হাজার ১৩৬টি কামান ও মর্টার এবং ৬২ হাজার ৮৭৪টি বিশেষ সামরিক যান ধ্বংস করেছে।

সূত্র: তাস

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!