দক্ষিণ সুদানে মিশনে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাংলাদেশের একজন সেনাসদস্য মারা গেছেন। শনিবার (৩০ মে) রাত সাড়ে ১০টার দিকে উগান্ডার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
মারা যাওয়া মো. মহিউদ্দিন চপল ভোলার লালমোহনের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও ২ ছেলে সন্তান রয়েছে।
জানা গেছে, গত দুই মাস আগে সেনাবাহিনী থেকে মিশনে দক্ষিণ সুদান যান মহিউদ্দিন। শনিবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে তাৎক্ষণিক তাকে উগান্ডার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
শনিবার রাতে মৃত্যুবরণ করলেও মৃত্যু সংবাদ তাদের কাছে পৌঁছে রোববার দুপুরে। মৃত্যুর খবরে পরিবারে সবার মাঝে শোকের ছায়া নেমে আসে।
বার্তা বাজার/এস এইচ





