ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল তরুণীর,আহত ১

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ জুন ২০২৬, ১০:১০ এএম

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল তরুণীর,আহত ১

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় তানিয়া (২০) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার দুলাভাই পুলিশ কনস্টেবল আব্দুল মমিন।

রোববার (৩১ মে) বিকেলে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের জামতলা মাদরাসা সংলগ্ন চাপারহাট বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানিয়া কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের অচিনতলা গ্রামের চাঁন মিয়ার মেয়ে। আহত আব্দুল মমিন আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের নয়ারহাট এলাকার বাসিন্দা এবং বাংলাদেশ পুলিশের একজন কনস্টেবল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে বাড়িতে এসে শ্বশুরবাড়ি বেড়াতে যান আব্দুল মমিন। রোববার বিকেলে শ্যালিকা তানিয়াকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে জামতলা মাদরাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান দুজন।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই তানিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত আব্দুল মমিনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ফলে তাৎক্ষণিকভাবে ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্ত ও আটকসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে কাজ করছে পুলিশ।”

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!