ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

২০২২ সালে বিএনপির কর্মসূচিতে গুলির ঘটনায় সেই ওসিসহ ৩২ জনের নামে মামলা

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৮:৪৫ পিএম

২০২২ সালে বিএনপির কর্মসূচিতে গুলির ঘটনায় সেই ওসিসহ ৩২ জনের নামে মামলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২০২২ সালের ৩ সেপ্টেম্বর বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলিবর্ষণের ঘটনায় মামলা হয়েছে। মামলায় পাকুন্দিয়া থানার তৎকালীন ওসি সারোয়ার জাহানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল বাদি হয়ে গত ২৪ মে কিশোরগঞ্জ আদালতে মামলাটি দায়ের করেন।

সোমবার আদালত মামলাটি আমলে নিয়ে পাকুন্দিয়া থানা পুলিশকে এফআইআরের নির্দেশ দেন।

মামলার বাদি মাজহারুল হক উজ্জ্বল জানান, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী বিএনপির বিক্ষোভ কর্মসূচি ছিল। ওইদিন পাকুন্দিয়া উপজেলা ও পৌর বিএনপি এবং সকল সহযোগী সংগঠন শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করছিল। ওইসময় পাকুন্দিয়া থানার তৎকালীন ওসি সারোয়ার জাহানের নির্দেশে পুলিশ সদস্যরা বিক্ষোভরত নেতাকর্মীদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এসময় পুলিশের সাথে লাঠিসোঁটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্রাদি নিয়ে যোগ দেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পুলিশের ছোঁড়া রাবার বুলেট, টিয়ারশেল ও স্প্লিটারে বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন। গুরুতর আহত হন শ্রাবণ, জলিলসহ আরো অনেকে। এরমধ্যে শ্রাবণের শরীরে হাজারো ছররা গুলি লাগে এবং জলিলের এক চোখ অন্ধ হয়ে যায়।

মাজহারুল হক উজ্জ্বল বলেন, ওসি সারোয়ার জাহান নিজেকে ছাত্রলীগের নেতা দাবি করতেন। তাই তিনি শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কর্মসূচি করতে দিতেন না। তার সময়ে বিএনপির অনেক নেতাকর্মী অত্যাচার, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। অনেক নেতাকর্মী গুরুতর আহত হয়ে এখনো ক্ষত বয়ে বেড়াচ্ছেন। ন্যায় বিচার পাওয়ার আশায় অতি উৎসাহী এসব পুলিশ কর্মকর্তা ও নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছি।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!