ঢাকা   বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চেতনানাশক মেশানো খেজুর খাইয়ে গৃহবধূকে রাতভর ধর্ষণের অভিযোগ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৭:৪৩ পিএম

চেতনানাশক মেশানো খেজুর খাইয়ে গৃহবধূকে রাতভর ধর্ষণের অভিযোগ

ঝিনাইদহের মহেশপুরে খাবারের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভুক্তভোগীর বাবা বাদি হয়ে ডালিম তরফদার নামে একজনের বিরুদ্ধে এ মামলা করেছেন।
পুলিশ জানায়, মামলায় অভিযুক্ত মহেশপুর উপজেলার গুড়দা গ্রামের নুর দফাদারের ছেলে ডালিম তরফদার বর্তমানে আত্মগোপনে রয়েছেন। ভুক্তভোগী আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

মামলার এজাহারে বলা হয়, গুড়দা গ্রামের এক নারীর ৫ বছর আগে উপজেলার অনন্তপুর গ্রামে বিয়ে হয়। তার ৩ বছরের একটি সন্তান আছে। অসুস্থ মাকে দেখতে গত ৩০ মে বাবার বাড়িতে আসেন ওই গৃহবধূ। পারিবারিক সম্পর্কের সুবাদে পরদিন রাতে আসামি ডালিম তার স্ত্রী গর্ভবতী হওয়ার খবর দিতে ওই বাড়িতে আসেন। এসময় তিনি বাড়ির সবাইকে চেতনানাশক মেশানো খেজুর ও কোমল পানীয় খাওয়ান। বাড়ির সবাই চেতনানাশকের প্রভাবে ঘুমিয়ে পড়লে রাতে ডালিম ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে রাতভর একাধিকবার তাকে ধর্ষণ করে। ভোর ৫টার দিকে ভুক্তভোগীর বাবা যেয়ে দেখতে পান মেয়ে অচেতন হয়ে পড়ে আছে এবং অভিযুক্ত ডালিম ঘরের মধ্যে অবস্থান করছে। তাকে দেখে জানালা ভেঙে পালিয়ে যায় অভিযুক্ত ডালিম। পরে ভুক্তভোগীর জ্ঞান না ফেরায় প্রথমে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে অবস্থার অবনতি হওয়ায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে ভুক্তভোগী।

তরুণী ঘটনার শিকার এবং পরিবারের সবাই ঘটনায় ভুক্তভোগী বলে উল্লেখ করে দ্রুত দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন ভুক্তভোগীর বাবা।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘মঙ্গলবার ভুক্তভোগীর বাবা বাদি হয়ে একজনের নামে করে মামলা করেছেন। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী চেতনানাশকের প্রভাবে এখনো যশোরে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সুস্থ হয়ে ফিরলে মেডিকেল পরীক্ষা করা হবে।’

বার্তা বাজার/কামরুল কামাল

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!