ঢাকা   বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কুমিল্লা-৫ আসনের এমপির বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, অজ্ঞাতনামাদের বিরুদ্ধে জিডি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৮:২৮ পিএম

কুমিল্লা-৫ আসনের এমপির বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, অজ্ঞাতনামাদের বিরুদ্ধে জিডি

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের ছবি ও নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার এবং মানহানিকর ভিডিও ছড়ানোর অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এ ঘটনায় সোমবার (১ জুন) ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. রবিউল্লাহ (রবি)।

জানা গেছে, ‘কুমিল্লা ক্রাইম ২৪’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ২৯ মে থেকে সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনকে জড়িয়ে একের পর এক আপত্তিকর, বিভ্রান্তিকর ও মানহানিকর ভিডিও প্রকাশ করা হচ্ছে। এসব ভিডিওর মাধ্যমে একজন জনপ্রতিনিধির ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

জিডিতে উল্লেখ করা হয়েছে, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সংসদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। একই সঙ্গে তার পরিবার ও রাজনৈতিক দলের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টাও চালানো হচ্ছে।

মো. রবিউল্লাহ বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একটি সংগঠিত চক্র দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে রাজনৈতিক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে নিয়ে মিথ্যাচার ও কুৎসা রটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত।

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন। তিনি বলেন, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট ফেসবুক পেজ এবং প্রচারিত ভিডিওগুলোর বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তথ্য-প্রমাণের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে সাইবার আইনের আওতায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য ও অপপ্রচার ছড়িয়ে ব্যক্তির সম্মানহানি এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির প্রবণতা উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!