ঢাকা   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কে হচ্ছেন ভারতের নতুন অধিনায়ক? যা জানা গেল

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০২:৫১ পিএম

কে হচ্ছেন ভারতের নতুন অধিনায়ক? যা জানা গেল

কে হচ্ছেন ভারতের নতুন অধিনায়ক? যা জানা গেল

স্পোর্টস ডেস্ক : ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্বে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবকে সরিয়ে নতুন অধিনায়কের সন্ধানে নেমেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সেই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন শ্রেয়াস আইয়ার। প্রায় তিন বছর ধরে টি-টোয়েন্টি দলের বাইরে রয়েছেন এই ক্রিকেটার।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সূর্যকুমারকে কেন্দ্র করে ভবিষ্যৎ পরিকল্পনা করতে চাইছেন না নির্বাচকেরা। কোচ গৌতম গম্ভীরও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে নতুন নেতৃত্বে যেতে আগ্রহী। আগামী ২৬ ও ২৮ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে ভারত।

সূর্যকুমারের সাম্প্রতিক ফর্মও তার অবস্থান দুর্বল করেছে। ফলে তাকে সরানোর সিদ্ধান্ত নিতে নির্বাচকদের খুব বেশি বেগ পেতে হয়নি। বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচক কমিটি, বোর্ড এবং টিম ম্যানেজমেন্টের যৌথ আলোচনায় নতুন অধিনায়ক বেছে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

নেতৃত্বের জন্য ভারতীয় নির্বাচকদের প্রথম পছন্দ এখন শ্রেয়াস আইয়ার। অথচ তিনি ভারতের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২৩ সালের ডিসেম্বরে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই ম্যাচে ফিফটি করলেও এরপর আর এই সংস্করণে সুযোগ পাননি তিনি।

জাতীয় দলের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেকে নতুনভাবে প্রমাণ করেছেন ৩১ বছর বয়সী এই ব্যাটার। কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল শিরোপা জেতানোর পর পাঞ্জাব কিংসকেও ফাইনালে তুলেছেন শ্রেয়াস আইয়ার। তার নেতৃত্ব ও ধারাবাহিক পারফরম্যান্সে মুগ্ধ নির্বাচকেরা।

শ্রেয়াসকে অধিনায়ক করার ব্যাপারে কোনো আপত্তি নেই কোচ গৌতম গম্ভীরেরও। অন্যদিকে শুভমন গিল টেস্ট ও ওয়ানডে দলের নেতৃত্বে থাকায় তার ওপর অতিরিক্ত চাপ দিতে চাইছেন না কোচ। ফলে, আইপিএলের পারফরম্যান্সের ওপর নির্ভর করেই শ্রেয়াসের হাতে টি-টোয়েন্টি দলের দায়িত্ব তুলে দিতে চায় ভারত।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!