ঢাকা   শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০২:৫১ পিএম

সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় স্বামী-স্ত্রী ও অটোভ্যানচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী।

শুক্রবার (৫ জুন) সকাল ৭টার দিকে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনায়েতপুর থেকে বেলকুচির দিকে আসা একটি অটোভ্যান মেঘুল্লা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে চলে আসে। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আহত হন আরও একজন।

নিহতরা হলেন বেলকুচি উপজেলার আজগড়া গ্রামের ফজিলা খাতুন (৪৫), তার স্বামী মোতালেব সরকার (৫৫) এবং জামতৈল এলাকার অটোভ্যানচালক নুরু (৪৫)। আহত হয়েছেন মোছা. তামান্না খাতুন নামে অটোভ্যানের অপর এক যাত্রী। তাকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈমাম জাফর বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!