ঢাকা   শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর ওপর তিন দফায় হামলা চালাল লেবাননের যোদ্ধারা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৭:০৭ পিএম

২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর ওপর তিন দফায় হামলা চালাল লেবাননের যোদ্ধারা

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ২৪ ঘণ্টার মধ্যে তিনটি পৃথক হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।

শুক্রবার (৫ জুন) টেলিগ্রামে প্রকাশিত একাধিক বিবৃতিতে সংগঠনটি জানায়, বৃহস্পতিবার (৪ জুন) রাত ৯টায় তারা ওয়াদি আল-হুজাইর এলাকার উপকণ্ঠে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালায়। এলাকাটি উপকূলীয় শহর টাইরের পূর্বদিকে লিতানি নদীর কাছে অবস্থিত।

এরপর বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা এবং শুক্রবার রাত সাড়ে ১২টার পরে টাইরের উত্তর-পূর্বে ইসরায়েল সীমান্তসংলগ্ন হাদ্দাথা শহরের উপকণ্ঠে ইসরায়েলি সেনা ও সামরিক যানবাহনের সমাবেশ লক্ষ্য করে আরও দুটি গোলাবর্ষণের দাবি করে হিজবুল্লাহ।

সংগঠনটির দাবি অনুযায়ী, তিনটি হামলাই ইসরায়েলি বাহিনীর অবস্থানকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণের পরপরই এসব হামলার ঘটনা ঘটলো।

তবে এসব হামলায় ইসরায়েলি বাহিনীর হতাহতের সংখ্যা সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি।

এর আগে ইয়াহমার আল-শাকিফ শহরের পাশে ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এছাড়া রাশাফ শহরে ইসরায়েলি সৈন্যদের একটি সমাবেশে ড্রোন হামলা চালানোর কথাও স্বীকার করে গোষ্ঠীটি।

সূত্র : আলজাজিরা

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!