ঢাকা   শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য ভুগতে হবে: জমিয়ত সভাপতি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১২:২০ পিএম

বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য ভুগতে হবে: জমিয়ত সভাপতি

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য দলটিকে ভুগতে হবে। বৃহস্পতিবার সিলেটের কানাইঘাট উপজেলায় এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, বিএনপি আগেও রাষ্ট্র পরিচালনা করেছে। এখনো করছে। কিন্তু দলটি আমার সাথে যে আচরণ করেছে সেজন্য দলটিকে ভুগতে হবে।

জমিয়ত সভাপতি বলেন, আমি তো দেশ বাঁচিয়েছি। কওমি মাদরাসা বাঁচিয়েছি। আমরা তো আজাদীর সঙ্গে বিচরণ করার পরিবেশ তৈরি করেছি। আমরা চারজন এমপি পেলে কি এ দেশে ইসলামী হুকুমত কায়েম করতে পারতাম?

দেশে কোনো একটা বিল পাশ করতে পারতাম? কিছুই পারতাম না। এতোটুক হতো যে, আমাদের কিছু সুনাম হতো।

তিনি আরো বলেন, আমি বলছি, এ সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না। সরকারে তহবিলে টাকা নেই।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!