ঢাকা   শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৪:৪৩ পিএম

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৩২ জন।

শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে ৬১৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৫২২ এবং হাম শনাক্তের পর মারা গেছে ৯১ শিশু।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয় ৭৭ হাজার ৭৯১ জনের। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৩ হাজার ১৩৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫৮ হাজার ৯৬৪ জন বাড়ি ফিরেছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!