ঢাকা   সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার ইসরায়েলের ওপর নৌ-অবরোধ আরোপ করল যে দেশ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০২:২২ পিএম

এবার ইসরায়েলের ওপর নৌ-অবরোধ আরোপ করল যে দেশ

এবার ইসরায়েলের ওপর নৌ-অবরোধ আরোপ করল যে দেশ

আন্তর্জাতিক ডেস্ক : দখলদার ইসরায়েলের ওপর নৌ-অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। আজ সোমবার (৮ জুন) এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, তারা ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছে।

নৌ-অবরোধের বিষয়ে ইয়েমেনের বিদ্রোহীরা বলেছে, লোহিত সাগর দিয়ে ইসরায়েলের মালিকানাধীন ও ইসরায়েল সংশ্লিষ্ট কোনো জাহাজ পার হতে পারবে না।

বিদ্রোহী এ গোষ্ঠী আরও বলেছে, যদি ইসরায়েল সংঘাত বৃদ্ধি করে তাহলে তারাও সংঘাত বৃদ্ধি করবে।

হুতিরা আরও জানিয়েছে, ফিলিস্তিন, গাজা, ইরান, লেবানন ও ইরাকের ওপর যখন অবিচার করা হচ্ছে তখন তারা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে না।

তারা বলেছে, “ফিলিস্তিন, গাজা, ইরান, লেবানন ও ইরাকের জিহাদ ও প্রতিরোধ জোটের জনগণের ওপর যে অন্যায় অবরোধ চাপিয়ে দেওয়া হয়েছে, তার মুখে আমরা হাত গুটিয়ে বসে থাকব না।”

গতকাল রাত থেকে ইরান ইসরায়েলে কয়েক দফা মিসাইল হামলা চালায়। এরমধ্যে মিসাইল ছোড়ে হুতিরাও। তারা বলেছে ইসরায়েলের দখলকৃত জাফফার গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোতে তারা হামলা চালিয়েছে। সূত্র: আলজাজিরা

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!