ঢাকা   মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:৫৭ পিএম

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

রংপুরের গংগাচড়া উপজেলায় বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।

সোমবার (৮ জুন) রংপুর জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. আল মামুন ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আবু রেজা মো. আব্দুল্লাহ গলায় মালা পড়িয়ে তাদের বরণ করে নেন।

এসময় গংগাচড়া উপজেলা এনসিপির নতুন কমিটি গঠনের বিষয়ে সার্বিক আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. আল মামুন বলেন, জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে আছেন ২৪ এর ছাত্র জনতার অভ্যুথানে নেতৃত্ব দেওয়া প্রথম সারির নেতারা। আগামী দিনে নাগরিক পার্টির হাতকে শক্তিশালী করার জন্য মানুষকে জাতীয় নাগরিক পার্টিতে যোগদানের আহ্বান জানান তিনি।

রংপুর জেলা জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিফাতের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলার যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোর্শেদ, মাহফুজ শাহ, যুগ্ম সদস্য সচিব শরীফ রেজা, মহসিন বকসী, আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিফাত, গংগাচড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের সভাপতি সাজু আহমেদ লাল, সদস্য রবিউল আলম, উপজেলা সাবেক প্রধান সমন্বয়কারী রিফাত চৌধুরী, যুগ্ম প্রধান সমন্বয়কারী শাহিনুর ইসলাম ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!