ঢাকা   মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিশ্ব ফুটবলে তোলপাড়, বিশ্বকাপ শুরুর আগে ফিফার বিরুদ্ধে মামলা

Authorনিউজ রুম

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৩:২৩ পিএম

বিশ্ব ফুটবলে তোলপাড়, বিশ্বকাপ শুরুর আগে ফিফার বিরুদ্ধে মামলা

বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র দুই দিন। বৈশ্বিক এই টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে ফিফা এবং সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ফ্রান্সে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করেছেন ফরাসি কিংবদন্তি ফুটবলার এবং উয়েফার সাবেক সভাপতি মিশেল প্লাতিনি।

সোমবার (৮ জুন) প্যারিসে আইনজীবীদের মাধ্যমে এই অভিযোগ দায়ের করেন তিনি।

উয়েফার সাবেক সভাপতি প্লাতিনির অভিযোগ, এক দশক আগে তাকে ফিফা সভাপতি হতে বাধা দেওয়ার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ ও প্রভাব খাটানোর মাধ্যমে ষড়যন্ত্র করা হয়েছিল। ইনফান্তিনোসহ সুইজারল্যান্ডের ফুটবল ও প্রসিকিউশন বিভাগের আরও পাঁচজন কর্মকর্তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।

প্লাতিনির আইনজীবীরা ফিফার বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করে একটি দেওয়ানি মামলাও দায়ের করবেন বলে জানিয়েছেন তার একজন মুখপাত্র। এর আগে ২০২২ সালেও সুইস কর্তৃপক্ষের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তোলা হয়েছিল। ফিফার পক্ষ থেকে এখনো প্লাতিনির এই অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

ইনফান্তিনো ২০১৬ সালে ফিফা সভাপতি নির্বাচিত হন। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সাবেক সাধারণ সম্পাদক হিসেবে তিনি দীর্ঘদিন প্লাতিনির অধীনে কাজ করেছিলেন। ফুটবল মহলে প্লাতিনিকে এক সময় ফিফা সভাপতির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে মনে করা হতো। তবে ২০১৫ সালে আর্থিক অনিয়ম সংক্রান্ত একটি মামলায় জড়িয়ে পড়ার পর তার সেই সম্ভাবনা ভেস্তে যায়।

পরবর্তীতে ২ মিলিয়ন সুইস ফ্রাঁর একটি বিতর্কিত অর্থপ্রদানকে ঘিরে সুইস তদন্তে অভিযুক্ত হন প্লাতিনি ও ফিফার তৎকালীন সভাপতি সেপ ব্লাটার। পরে ২০২২ সালে এবং গত বছর আপিলেও তারা দুজনেই খালাস পান। প্লাতিনির অভিযোগ আনা পাঁচজনের মধ্যে আছেন ২০১৫ সালের সুইজারল্যান্ডের অ্যাটর্নি জেনারেল মাইকেল লাউবার এবং তৎকালীন ফিফার আইনি পরিচালক মার্কো ভিলিগার।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন