ঢাকা   মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিশ্বকাপের আগে শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

Authorনিউজ রুম

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৮:২৪ পিএম

বিশ্বকাপের আগে শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের মহারণ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের আলাবামায় বাংলাদেশ সময় বুধবার (১০ জুন) সকাল ৭টায় আইসল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা। বিশ্বকাপের মূল আসরের আগে এটিই আর্জেন্টিনার জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ। বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে সম্ভাব্য একাদশ গুছিয়ে নেয়া হতে পারে এই ম্যাচ থেকেই।

সর্বশেষ হন্ডুরাসের বিপক্ষে ২-০ গোলের জয়ের পর এবার মূল একাদশের খেলোয়াড়দের আরও বেশি সময় মাঠে দেখতে চান কোচ লিওনেল স্কালোনি। দলের জন্য সবচেয়ে বড় সুখবর হলো, ইনজুরি কাটিয়ে অধিনায়ক লিওনেল মেসির দলে ফেরা। ইন্টার মায়ামির হয়ে খেলার সময় পেশির চোটে পড়া মেসি সুস্থ হয়ে উঠেছেন। তাই রেকর্ড আটবারের ব্যালন ডি’অরজয়ী মহাতারকা আইসল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশ থেকেই মাঠে নামবেন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

মিডফিল্ডে স্কালোনির ভাবনায় রয়েছেন রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেস ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তাদের সঙ্গে চতুর্থ মিডফিল্ডার হিসেবে সুযোগ পেতে পারেন ফ্যালাসিওস। বিশ্বকাপের আগে ম্যাচের ছন্দে ফেরাতেই এই পরিকল্পনা। তবে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস এবং ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ এখনো চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। তাদের কাউকেই আইসল্যান্ডের বিপক্ষে ঝুঁকি নিয়ে খেলানো হবে না।

তবে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মার্টিনেজ ও আলভারেজকে পাওয়া যাবে বলেই আশা করছে দল। এ ছাড়া ডিফেন্ডার নাহুয়েল মলিনা ও গঞ্জালো মন্টিয়েলকেও বিশ্রাম দেওয়া হতে পারে। ফলে ডান প্রান্তে সুযোগ পেতে পারেন অগাস্টিন অথবা নিকোলাস কাপালদো।

আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

গোলরক্ষক: জেরোনিমো রুলি।
রক্ষণভাগ: নিকোলাস কাপালদো/আগুস্তিন জিয়াই, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগলিয়াফিকো।
মিডফিল্ড: রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, পালাসিওস।
আক্রমণভাগ: লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ/হোসে ম্যানুয়েল লোপেস।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন