ঢাকা   বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আর্জেন্টিনার বিপক্ষে কখনও হারেনি বাংলাদেশ

Authorনিউজ রুম

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:২৭ পিএম

আর্জেন্টিনার বিপক্ষে কখনও হারেনি বাংলাদেশ

বিশ্বজুড়ে এখন চলছে ফুটবল বিশ্বকাপের তুমুল উন্মাদনা। আর বাংলাদেশের ফুটবল মানেই আর্জেন্টিনা বনাম ব্রাজিলের চিরন্তন দ্বৈরথ আর সমর্থকদের আকাশচুম্বী আবেগ। ফুটবল মাঠে আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সির দাপট পুরো বিশ্ব দেখলেও ক্রিকেট মাঠে কিন্তু গল্পটা সম্পূর্ণ উল্টো। ক্রিকেটে আর্জেন্টিনার কাছে কখনেই হারেনি বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে আর্জেন্টিনার বিপক্ষে তিনবার মুখোমুখি হয়ে প্রতিবারই জিতেছে টাইগাররা।

ফুটবল পরাশক্তি আর্জেন্টিনারও যে একটি ক্রিকেট দল আছে এবং তাদের সঙ্গে বাংলাদেশের আইসিসি ট্রফিতে খেলার ইতিহাস রয়েছে- এটি বর্তমান প্রজন্মের অনেক ক্রিকেট ভক্তেরই অজানা। ১৯৯৭ সালে ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার আগে আইসিসি ট্রফির মঞ্চে তিনবার আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ।

১৯৮৬ সালের জুনে ইংল্যান্ডের বার্মিংহামে আইসিসি ট্রফির মঞ্চে প্রথমবারের মতো ক্রিকেটে মুখোমুখি হয় বাংলাদেশ ও আর্জেন্টিনা। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে আর্জেন্টিনা মাত্র ১২২ রানে অলআউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র ৩ উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায়।

১৯৯৪ সালের ফেব্রুয়ারিতে কেনিয়ার নাইরোবিতে দ্বিতীয়বার মুখোমুখি হয় আর্জেন্টিনা-বাংলাদেশ। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে এনামুল-নওশেরদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১২০ রানে থামে আর্জেন্টিনার ইনিংস। জবাবে ৭ উইকেট ও ৮৮ বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ।

তৃতীয় এবং শেষবারের মতো ১৯৯৭ সালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল। ওই ম্যাচেও জিতেছিল টাইগাররা।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন