ঢাকা   বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সংসদ অধিবেশন শেষে রিকশায় বাসায় ফেরেন ডা. মাহমুদা মিতু

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০১:১৭ পিএম

সংসদ অধিবেশন শেষে রিকশায় বাসায় ফেরেন ডা. মাহমুদা মিতু

সংসদের অধিবেশন শেষে ব্যাটারিচালিত রিকশায় বাসায় ফেরেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে সংসদ সদস্য হিসেবে নিজের দৈনন্দিন যাতায়াত, ব্যয়ভার ও বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি।

ডা. মাহমুদা মিতু বলেন, ‘গত পাঁচ দিনে আমার উবার বা পাঠাও খরচ প্রায় আট হাজার টাকা। বলা ভালো আমি গরমের কষ্ট থেকে বাঁচতে প্রিমিয়াম সার্ভিস নিই। কারণ বেশির ভাগ কার-এর এসি ভালো না। প্রতিদিন এক্সট্রা প্রোগ্রাম থাকে তিন থেকে চারটা।

বেশির ভাগ ফিরিয়ে দিই। সংসদ ভবনের গেটে ঢোকার সময় উবার নিয়ে ঢোকা গেলেও বের হওয়ার সময় উবার ঢুকতে দেয় না। প্রায় এক কিলোমিটার রাস্তা হেঁটে বের হতে হয়, যদি ঘুরে বের হন। গতকাল আমি এক হাতে তিনটা বই, অন্য হাতে ব্যাগ, মোবাইল, কাগজপত্র নিয়ে বের হতে গিয়ে মনে হচ্ছিল রাস্তার মাঝে বসে পড়ি।

এত কষ্ট লাগছিল।’
বিগত বছরগুলোর সংসদ সদস্যদের সুবিধা নিয়ে মাহমুদা মিতু বলেন, ‘ট্যাক্স ফ্রি গাড়িসহ সংসদ সদস্যদের অনেক সুযোগ-সুবিধা থাকত।’

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন