দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে সৌদিকে সমর্থন
স্পোর্টস ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সেভেন আপের বোতলে রাখা দুধ দিয়ে গোসল করে সৌদি আরবের জার্সি গায়ে জড়িয়েছেন ব্রাজিলের এক সমর্থক। এ সময় তিনি নতুন দলের জন্য ৫০০ ফুট দৈর্ঘের পতাকা বানাবেন বলে ঘোষণা দেন।
মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যায় পৌর এলাকার খড়মপুররে অবস্থিত শাহ সৈয়দ আহম্মদ গেছুদারাছ (রহ.) প্রকাশ কেল্লা শহীদ মাজার চত্বরে দুধ দিয়ে গোসল করেন মিনটু মিয়া। তাকে সহযোগিতা করেন সৌদি আরব দলের কয়েকজন ভক্ত। পরে তারা সংক্ষিপ্ত মিছিল করেন এবং সৌদি আরবের পক্ষে স্লোগান দেন।
মিন্টু মিয়া জানান, তিনি দীর্ঘদিন ব্রাজিলের সমর্থন ছিলেন।
তবে ব্রাজিল অমুসলিম দেশ হওয়ায় বিবেকের তাড়নায় সমর্থন থেকে সরে দাঁড়িয়েছেন। একই সঙ্গে মুসলমানদের পুণ্যভূমি সৌদি আরবের ফুটবল দলের প্রতি সমর্থন জানিয়েছেন মিন্টু মিয়া।






