ঢাকা   বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

০ রানেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নিল টাইগাররা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১১:৫৭ এএম

০ রানেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নিল টাইগাররা

০ রানেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নিল টাইগাররা

স্পোর্টস ডেস্ক : সিরিজের দ্বিতীয় মাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বেশ ভোগাচ্ছে অস্ট্রেলিয়াকে। প্রথম দুই ওভারেই সাজঘরে ফিরলেন টপ অর্ডারের তিন ব্যাটার।

ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে ম্যাথিউ শর্টকে বোল্ড করেন টাইগার পেসার তাসকিন আহমেদ। রানের খাতা খোলার আগেই প্রথম উইকেট হারায় অজিরা।

দ্বিতীয় ওভারের প্রথম বলেই এরপর আঘাত হানেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। কুপার কনোলির ব্যাটের কোণায় লেগে বল চলে যায় বাংলাদেশের উইকেটকিপার লিটন দাসের হাতে।

দ্বিতীয় ওভারের শেষ বলে নিজের দ্বিতীয় উইকেট শিকার করেন মোস্তাফিজ। এবারও একইভাবে আউট হন ম্যাট রেনশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৭ রান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন