ঢাকা   বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর, মিলবে পেনশন

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৭:৫২ পিএম

বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর, মিলবে পেনশন

বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর, মিলবে পেনশন

এমটিনিউজ২৪ ডেস্ক : বেসরকারি খাতের চাকরিজীবীদের অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদারে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সর্বজনীন পেনশন কর্মসূচিতে নতুন সুবিধা যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর আওতায় অবসর গ্রহণের সময় অংশগ্রহণকারীরা নিজেদের জমা করা মোট অর্থের ৩০ শতাংশ এককালীন গ্র্যাচুইটি হিসেবে পাবেন।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় এ প্রস্তাব রাখেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মন্ত্রী বলেন, সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে বেসরকারি খাতের কর্মীদের জন্য চালু করা সর্বজনীন পেনশন তহবিলের আওতায় অবসর গ্রহণকালে মোট সঞ্চিত অর্থের ৩০ শতাংশ গ্র্যাচুইটি হিসেবে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রস্তাবিত এ বাজেট বাস্তবায়িত হলে বেসরকারি চাকরিজীবীরা অবসরের পর নিয়মিত পেনশনের পাশাপাশি এককালীন একটি উল্লেখযোগ্য অর্থ হাতে পাবেন, যা তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে বলে মনে করছেন অনেকেই।

এদিকে, এবারের বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ, নারী ও প্রবীণদের সহায়তা বৃদ্ধি, প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানো এবং সর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন