ঢাকা   শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পরিবর্তন আনা হলো আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১০:০১ এএম

পরিবর্তন আনা হলো আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে

পরিবর্তন আনা হলো আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে

স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন লিওনার্দো বালের্দি। তার বদলি হিসেবে ডিফেন্ডার মার্কোস সেনেসি সুযোগ পেয়েছেন। আজ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

সেনেসি আগামী কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের কানসাসে আর্জেন্টিনার কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেবেন। ১৫ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। সেই ম্যাচের আগে দলের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ থাকবে এই ডিফেন্ডারের সামনে।

ইংলিশ ক্লাব বোর্নমাউথের হয়ে গত চার মৌসুমে ধারাবাহিকভাবে ভালো খেলেছেন সেনেসি। সদ্য সমাপ্ত মৌসুমে ক্লাবটির ইউরোপা লিগে জায়গা করে নেওয়ার পেছনেও ছিল তার গুরুত্বপূর্ণ অবদান। তবে ভালো পারফরম্যান্সের পরও বিশ্বকাপের প্রাথমিক ২৬ সদস্যের দলে জায়গা হয়নি তার। বালের্দির ইনজুরির পর শেষ পর্যন্ত সুযোগ মিলল বিশ্বকাপ স্কোয়াডে।

আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সেনেসি। ২০২২ সালের ফিনালিসিমার আগে প্রথমবার জাতীয় দলে ডাক পান তিনি। সে সময় ইতালি জাতীয় দল থেকেও প্রস্তাব পেয়েছিলেন এই ডিফেন্ডার। তবে শেষ পর্যন্ত নিজের জন্মভূমি আর্জেন্টিনার পক্ষেই খেলার সিদ্ধান্ত নেন।

এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে অভিষেক হয় সেনেসির। এরপর গত বছরের অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন। সবশেষ মার্চে মৌরিতানিয়ার বিপক্ষেও মাঠে নামেন আর্জেন্টিনার জার্সিতে।

সেনেসিকে অন্তর্ভুক্ত করায় নিকোলাস ওতামেন্দি ও লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গে রক্ষণভাগে আরও একটি বিকল্প পেল আর্জেন্টিনা। ফিফার নিয়ম অনুযায়ী, ইনজুরিতে ছিটকে যাওয়া বালের্দির জন্য বরাদ্দ ২ নম্বর জার্সিটিই পরবেন সেনেসি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন