ঢাকা   শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের বর্তমান সম্পদ কত জানেন?

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৩:০৬ পিএম

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের বর্তমান সম্পদ কত জানেন?

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের বর্তমান সম্পদ কত জানেন?

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার বা লাখ কোটিপতির মর্যাদার খুব কাছাকাছি পৌঁছে গেছেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক। তার মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের শেয়ারবাজারে আসার ঘোষণার পর নতুন করে আলোচনায় উঠে এসেছে তার সম্পদের পরিমাণ।

স্পেসএক্স প্রতি শেয়ারের মূল্য ১৩৫ ডলার নির্ধারণ করেছে। এর ফলে প্রতিষ্ঠানটির সম্ভাব্য মূল্য প্রায় ৭৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ইতিহাসের অন্যতম বড় প্রাথমিক শেয়ার ছাড় হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, স্পেসএক্সের প্রায় অর্ধেক শেয়ারের মালিক ইলন মাস্ক। বর্তমান মূল্য অনুযায়ী শুধু স্পেসএক্সে তার শেয়ারের মূল্য প্রায় ৮৬৭ বিলিয়ন ডলার। এর সঙ্গে তার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের মূল্য যোগ করলে দুই প্রতিষ্ঠানে তার মোট সম্পদের পরিমাণ ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলার বা এক লাখ ১০ হাজার কোটি ডলারের বেশি দাঁড়ায়।

ব্লুমবার্গ ও ফোর্বসের হিসাব অনুযায়ী, মাস্ক ইতোমধ্যেই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তবে স্পেসএক্সের শেয়ারবাজারে আসার পর তিনি বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে নতুন ইতিহাস গড়তে পারেন বলে মনে করা হচ্ছে।

তবে এই সম্পদের একটি বড় অংশ ভবিষ্যতে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের সঙ্গে যুক্ত। মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপন এবং মহাকাশভিত্তিক তথ্যকেন্দ্র তৈরির মতো উচ্চাভিলাষী পরিকল্পনা সফল হলে তিনি আরও বিপুল পরিমাণ শেয়ার পাবেন।

বর্তমানে মাস্কের সম্পদের পরিমাণ বিশ্বের পরবর্তী চার শীর্ষ ধনীর সম্মিলিত সম্পদের প্রায় সমান বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, স্পেসএক্সের শেয়ারের দাম আরও বাড়লে ইলন মাস্ক আনুষ্ঠানিকভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে স্বীকৃতি পেতে পারেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন