ঢাকা   শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ব্রাজিলের জার্সি গায়ে দানবাক্স চুরির চেষ্টা, মুচলেকায় মুক্তি তরুণের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৯:০২ এএম

ব্রাজিলের জার্সি গায়ে দানবাক্স চুরির চেষ্টা, মুচলেকায় মুক্তি তরুণের

উজ্জ্বল হলুদ আর সবুজ রঙের ব্রাজিলের জার্সি গায়ে রাঙামাটির রাজবন বিহারের মূল মন্দিরের দানবাক্স নিয়ে পালানোর সময় এক তরুণকে হাতেনাতে আটক করেছে কর্তৃপক্ষ। পরে লিখিত মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে রাঙামাটির রাজবন বিহারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত তরুণ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বাসিন্দা। আটকের সময় তাঁর পরনে ছিল ব্রাজিল ফুটবল দলের জার্সি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঐতিহ্যবাহী রাজবন বিহারের ভিক্ষু সংঘ যখন পিণ্ড বা খাবার খাওয়া নিয়ে ব্যস্ত ছিলেন তখন ওই তরুণ মূল মন্দিরে ঢুকে দানবাক্স নিয়ে পালানোর চেষ্টা করেন।

কিন্তু বিহারে উপস্থিত উপাসক-উপাসিকাদের নজর এড়াতে পারেনি। তারা তাকে হাতেনাতে ধরে ফেলেন। রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সদস্য স্নেহাশিস চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, আটক হওয়ার পর ওই তরুণ নিজের ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না বলে প্রতিশ্রুতি দেন। পরে তাঁর কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

রাঙামাটির অন্যতম ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা রাজবন বিহারে প্রতিদিন শত শত ভক্ত ও দর্শনার্থী আসেন। এখানে থাকা দানবাক্সের অর্থ বিহারের রক্ষণাবেক্ষণ, উন্নয়ন এবং বিভিন্ন ধর্মীয় কার্যক্রম পরিচালনায় ব্যয় করা হয়।

এ ঘটনার পর বিহারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে বিহার কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নিরাপত্তা আরো জোরদার করার উদ্যোগ নেওয়া হবে।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন