ঢাকা   রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সম্ভাব্য চুক্তি ইরানের পরমাণু অস্ত্র অর্জনের পথ বন্ধ করবে: ট্রাম্প

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১০:০৮ এএম

সম্ভাব্য চুক্তি ইরানের পরমাণু অস্ত্র অর্জনের পথ বন্ধ করবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে প্রস্তাবিত চুক্তি তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ বন্ধ করবে। তিনি প্রস্তাবিত চুক্তিকে ২০১৫ সালের ‘জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন’ থেকে মৌলিকভাবে ভিন্ন বলে বর্ণনা করেছেন।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে সম্পাদিত চুক্তির কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘তার চুক্তিটি ছিল পারমাণবিক অস্ত্র অর্জনের একটি সহজ ও মসৃণ পথ। আর আমার চুক্তিটি তার সম্পূর্ণ বিপরীত।’

ট্রাম্প আরো বলেন, ‘ওবামা ইরানকে যে শত শত বিলিয়ন ডলার দিয়েছিলেন, তার বিপরীতে এবার কোনো অর্থ লেনদেন হবে না।’ মার্কিন কর্মকর্তারা এই উদীয়মান সমঝোতাকে ‘সুযোগের বিনিময়ে সম্মতি’ভিত্তিক একটি কাঠামো হিসেবে আখ্যা দিয়েছেন। তাদের যুক্তি, তেহরান তাৎক্ষণিক কোনো অর্থনৈতিক সুবিধা পাবে না এবং ভবিষ্যতের যেকোনো প্রণোদনা চুক্তির শর্তাবলি যাচাইকৃতভাবে মেনে চলার ওপর নির্ভর করবে।

সূত্র: মিডল ইস্ট আই

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন