ঢাকা   মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গণমাধ্যমের আনুগত্য কেবল সত্যের প্রতি, জনগণের প্রতি: আসিফ মাহমুদ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১১:২৯ এএম

গণমাধ্যমের আনুগত্য কেবল সত্যের প্রতি, জনগণের প্রতি: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণমাধ্যম কোনো শাসকের মুখপত্র নয়, কোনো দলের সম্পদ নয়, কোনো ক্ষমতাকেন্দ্রের হাতিয়ার নয়। গণমাধ্যমের আনুগত্য কেবল সত্যের প্রতি, জনগণের প্রতি।

মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশের সংবাদপত্রের কালো দিন উপলক্ষে নিজের ফেসবুকে দেওয়া স্ট্যাটাস তিনি এসব কথা বলেন।

পাঠকদের জন্য আসিফ মাহমুদের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তালে ধরা হলো— বাংলাদেশের ইতিহাসে এই দিনটি শুধু একটি তারিখ নয়, রাষ্ট্রক্ষমতা কীভাবে গণমাধ্যমের কণ্ঠরোধ করতে পারে তার একটি নির্মম স্মারক। ১৯৭৫ সালের এই দিনে শেখ মুজিবের বাকশাল সরকার মাত্র চারটি সংবাদপত্র রেখে দেশের বাকি সব সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল। হাজার হাজার সাংবাদিক, মুদ্রণকর্মী ও সংবাদপত্রকর্মী রাতারাতি কর্মহীন হয়ে পড়েছিলেন। সবচেয়ে বড় কথা, স্তব্ধ করে দেওয়া হয়েছিল জাতির স্বাধীন কণ্ঠ।

বাকশালের পতনের পরও সংবাদপত্রের স্বাধীনতা বারবার আঘাতের মুখে পড়েছে। বিশেষ করে বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় গণমাধ্যমকে নিয়ন্ত্রণ, ভিন্নমতকে দমন, সমালোচনামূলক সাংবাদিকতাকে প্রভাব খাটিয়ে নিরুৎসাহিত করা এবং রাষ্ট্রের অনুগত তথ্যব্যবস্থা গড়ে তোলার অসংখ্য ন্যাক্কারজনক ঘটনা দেশ-বিদেশে আলোচিত হয়েছে। সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের ধারাবাহিক অবনতি ছিল সেই বাস্তবতারই প্রতিফলন।

কিন্তু সরকার পরিবর্তনের পরও যদি সেই সংস্কৃতির পরিবর্তন না হয়, তবে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। বর্তমান সরকারকেও মনে রাখতে হবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা, পছন্দ-অপছন্দের ভিত্তিতে সংবাদমাধ্যমকে ভাগ করা, কিংবা সমালোচনাকে শত্রুতা হিসেবে দেখা এসবই সেই পুরোনো পথের পুনরাবৃত্তি।

যে রাষ্ট্র সত্যকে ভয় পায়, সে রাষ্ট্র শেষ পর্যন্ত জনগণকেও ভয় পায়। আর যে সরকার স্বাধীন সংবাদমাধ্যমকে সহ্য করতে পারে না, সে সরকার মুখে গণতন্ত্রের ভাষা বললেও গণতন্ত্রের চর্চা করে না।

সংবাদপত্রের কালো দিবসে আমরা শুধু ১৯৭৫-এর বাকশালের একনায়কতন্ত্রকে ঘৃণাভরে স্মরণ করি না; আমরা সতর্ক করি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব সরকারকে। মনে রাখতে হবে গণমাধ্যম কোনো শাসকের মুখপত্র নয়, কোনো দলের সম্পদ নয়, কোনো ক্ষমতাকেন্দ্রের হাতিয়ার নয়। গণমাধ্যমের আনুগত্য কেবল সত্যের প্রতি, জনগণের প্রতি।

বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে ইতিহাসের এই কালো দিনে আমরা দৃঢ়ভাবে স্মরণ করি; গণমাধ্যমের স্বাধীনতার ওপর যে কোনো আঘাত গণতন্ত্রের ওপর আঘাত। তাই বাকশালী মানসিকতা, ফ্যাসিবাদী সংস্কৃতি এবং গণমাধ্যম নিয়ন্ত্রণের সকল অপচেষ্টার বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন