ঢাকা   মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৩:০৪ পিএম

হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা

দেশের বাইরে হামলার মুখে পড়ার পর সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ও জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের প্রতি নিজের সমর্থন ও তাদের পাশে থাকার কথা জানিয়েছেন ডা. তাসনিম জারা। মঙ্গলবার (১৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

ওই পোস্টে তাসনিম জারা লেখেন, বিদেশে যারা হামলা, ডিম নিক্ষেপ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, তারা কেবল নিজেদের হতাশা ও রাজনৈতিক দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। তিনি আরও লেখেন, হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি। জনগণের অধিকারের পক্ষে অবস্থানের কারণে তাদের উভয়ের প্রতি শ্রদ্ধা।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি সভাকে ঘিরে সোমবার পূর্ব লন্ডনে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। বিকেল থেকে এনসিপি ও আওয়ামী লীগ সমর্থকদের উপস্থিতি বাড়তে থাকে। এক পর্যায়ে এনসিপির সমর্থক ও কর্মীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

এদিকে, দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে কলকাতায় অপ্রীতিকর ঘটনার অভিযোগ উঠেছে। এ সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁই। মঙ্গলবার প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে তিনি দাবি করেন, মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে কলকাতার নিউ মার্কেট এলাকার কস্তুরি হোটেলের সামনে দিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন মোশাররফ করিম। এ সময় আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন ব্যক্তি তাকে উদ্দেশ করে কটূক্তি ও গালাগালি করেন।

একপর্যায়ে তারা তার দিকে তেড়ে গেলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং হাতাহাতির পর্যায়েও ঘটনা গড়ায় বলে অভিযোগ করা হয়।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন