ঢাকা   বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবিরের মৃত্যুদণ্ড

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০২:১৫ পিএম

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবিরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের বন্দরটিলায় শিশু আয়াত হত্যা মামলার আসামি আবিরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৭ জুন) দুপুরে ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আলী আক্কাস আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১৫ নভেম্বর নগরের বন্দরটিলা এলাকা থেকে নিখোঁজ হয় পাঁচ বছর বয়সী আলিনা ইসলাম আয়াত। পরে তার ছয় টুকরো করা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসার ভাড়াটে আবির ও তার ১৭ বছর বয়সী কিশোর এক বন্ধুকে পুলিশ অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে।

এদিকে, চট্টগ্রামের বাকলিয়ায় সাড়ে তিন বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার রায়ও আজ ঘোষণা করা হবে। গত ২১ মে বাকলিয়ায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। এর জের ধরে স্থানীয়দের সাথে ব্যাপক সংঘর্ষ হয় এলাকাবাসীর। পরে ভুক্তভোগী শিশুর পরিবার মামলা দায়ের করে।

তদন্ত শেষে একমাত্র আসামি মনির হোসেনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে পুলিশ। গত ১০ জুন সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মাত্র পাঁচ কার্যদিবসের মধ্যে এই মামলার সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ঘটনার ২৫ দিনের মধ্যে রায় ঘোষণা হতে চলেছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন