ঢাকা   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:১২ এএম

সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান

স্মার্টফোন ব্যবহার বন্ধ করছেন আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের সরকারি কর্মচারীরা। বুধবার আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার এ বিষয়ে এক আদেশ জারি করেন। আদেশে ১৭ জুন থেকে স্মার্টফোন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়।

সকল সরকারি কর্মচারীর জন্য স্মার্টফোন নিষিদ্ধ করার ঘোষণা দিয়ে একটি চিঠি গত সপ্তাহে সর্বোচ্চ আদালতের প্রতীকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। এ বিষয়ে মন্তব্য করার অনুরোধে সর্বোচ্চ আদালত কোনো সাড়া দেয়নি।

চিঠিতে বলা হয়, ‘নিজ নিজ প্রদেশের সকল বিভাগীয় প্রধানদের পরামর্শ দেওয়া হচ্ছে যে, তারা যেন তাদের উচ্চপদস্থ বা নিম্নপদস্থ সকল কর্মচারীকে জানিয়ে দেন, আগামী ১৭ জুন থেকে স্মার্টফোন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।’

চিঠিতে সামরিক ও বেসামরিক বিভাগের সকল কর্মচারীর কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, শুধুমাত্র সর্বোচ্চ নেতাই এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে ছাড় দিতে পারবেন।

এই সিদ্ধান্তের বিষয়ে আফগান সরকারের দুজন মুখপাত্রের কাছে জানতে চেয়েছিল পাকিস্তানি সংবাদমাধ্যম ডন। তবে তারা এতে কোনো সাড়া দেননি।

সূত্র: ডন

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন