ঢাকা   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবা উদ্ধার, নারী কারবারি গ্রেপ্তার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৪:১৮ পিএম

ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবা উদ্ধার, নারী কারবারি গ্রেপ্তার

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

বুধবার (১৭ জুন) দুপুর ২টা ৩৫ মিনিটে সাভার থানার বক্তারপুর বেদেপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নারী হলেন বিউটি আক্তার (২২)। তিনি সাভারের বক্তারপুর বেদেপাড়া এলাকার বাসিন্দা।

ডিবি সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিন-এর নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে বিউটি আক্তারের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৩০ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৯০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত নারী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন