ঢাকা   শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপির দুই নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৩:২২ পিএম

বিএনপির দুই নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাদক সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ব্যাপক সমালোচনা ও বিতর্কের মুখে জয়পুরহাটের পাঁচবিবি পৌর বিএনপির দুই শীর্ষস্থানীয় নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে পাঁচবিবি পৌর বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন- পাঁচবিবি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল সরকার ও সাংগঠনিক সম্পাদক ফিরোজ মণ্ডল। তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাপরিপন্থী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযোগের ভিত্তিতে আমিনুল সরকার ও ফিরোজ মণ্ডলকে দলীয় সব পদপদবি থেকে বহিষ্কার করা হয়েছে। পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মণ্ডল ও যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস যৌথভাবে এ সিদ্ধান্ত কার্যকর করেন।

এর আগে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই দুজনকে মাদক সদৃশ বস্তু সেবন করতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তবে এ বিষয়ে আমিনুল সরকার ও ফিরোজ মণ্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

পাঁচবিবি পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মণ্ডল বলেন, ফেসবুকে আমিনুল সরকার ও ফিরোজ মণ্ডলের মাদক সেবনের ভিডিও দেখা গেছে। এটি দলীয় শৃঙ্খলাপরিপন্থী ও অনৈতিক কর্মকাণ্ড। এ কারণে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর ইসলামের মাদক সেবনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। একই সঙ্গে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন