ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সার্জারির জন্য হাসপাতালে নেওয়া হয়েছে জামায়াত আমিরকে

Authorডেস্ক রিপোর্ট

আপডেট: ০২ আগস্ট ২০২৫, ১০:২৪ পিএম

সার্জারির জন্য হাসপাতালে নেওয়া হয়েছে জামায়াত আমিরকে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বর্তমানে হৃদ্‌রোগজনিত সমস্যায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর হৃদযন্ত্রে পাঁচটি ব্লক ধরা পড়েছে, যার ফলে জরুরি ভিত্তিতে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালেই তাঁকে ভর্তি করা হয়। এ সময় জামায়াতের মহাসচিব, নায়েবে আমিরসহ দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তাঁর সঙ্গে ছিলেন।

এর আগে ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। তাৎক্ষণিকভাবে তাঁকে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তখন চিকিৎসকরা বড় কোনো জটিলতা পাননি এবং প্রাথমিকভাবে তাঁকে ডিহাইড্রেশনে ভুগেছেন বলে ধারণা করা হয়েছিল।

কয়েকদিনের বিশ্রামের পর তিনি দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে রংপুর, খুলনা ও মৌলভীবাজার সফর করেন। তবে ধারাবাহিক কর্মব্যস্ততার মধ্যেই আবারও অসুস্থ হয়ে পড়েন এবং বুধবার তাঁকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় হৃদ্‌যন্ত্রে পাঁচটি ব্লক ধরা পড়ে, যা বর্তমানে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

দলীয় সূত্র জানিয়েছে, তাঁর শারীরিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বাইপাস সার্জারির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

ডা. শফিকুর রহমানের দ্রুত আরোগ্য কামনায় দেশজুড়ে দলীয় নেতাকর্মীদের মাঝে দোয়া ও প্রার্থনার আয়োজন চলছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন