ঢাকা   শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মোহাম্মদপুরে জখম বিএনপি নেতাকে দেখতে হাসপাতালে ববি হাজ্জাজ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:০৬ পিএম

মোহাম্মদপুরে জখম বিএনপি নেতাকে দেখতে হাসপাতালে ববি হাজ্জাজ

রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত স্থানীয় বিএনপি নেতা নুরুল ইসলামকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শুক্রবার (১৯ জুন) রাত ৮টার দিকে হাসপাতালে যান তিনি। এ সময় প্রতিমন্ত্রী আহতের চিকিৎসার খোঁজখবর নেন এবং ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য তার পরিবারকে আশ্বস্ত করেন।

এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, নুরুল ইসলাম দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করা বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী। তার ওপর অত্যন্ত বর্বরভাবে হামলা চালানো হয়েছে এবং শরীরে অনেকগুলো সেলাই লেগেছে। চিকিৎসকরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার চিকিৎসা চালাচ্ছেন।’

পুলিশের বরাত দিয়ে তিনি জানান, আহত নুরুল ইসলাম এখনও জবানবন্দি দেয়ার মতো অবস্থায় না থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, একটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত ৪ জন এসে এই হামলা চালায়। পরে এলাকাবাসী এগিয়ে এলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তদন্তের অগ্রগতির বিষয়ে তিনি আরও জানান, ঘটনাস্থলের পাশেই একটি মেলা চলছিল। হামলার পেছনে ওই মেলাকেন্দ্রিক কোনো দ্বন্দ্ব রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এরইমধ্যে মেলাটি বন্ধ করে দেয়া হয়েছে এবং মেলার আয়োজকসহ এলাকার চিহ্নিত অপরাধীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

মোহাম্মদপুর এলাকার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেন, অপরাধী যে-ই হোক-না কেন, তাকে শাস্তি পেতেই হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ যেভাবে তৎপর রয়েছে, তাতে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গেই বলা যায় যে, খুব দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করে আইনের মুখোমুখি করা হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন