ঢাকা   শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আ.লীগ সুযোগ পেলে আবারও কয়েক লাখ মানুষ হত্যা করবে: আবু হানিফ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৫:১৮ পিএম

আ.লীগ সুযোগ পেলে আবারও কয়েক লাখ মানুষ হত্যা করবে: আবু হানিফ

আওয়ামী লীগ সুযোগ পেলে আবারও কয়েক লাখ মানুষ হত্যা করবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।  শনিবার (২০ জুন) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে আবু হানিফ বলেন, ২৩ শে জুন নিষিদ্ধ দল আওয়ামী লীগ নাশকতার চক কষছে। ইতোমধ্যে তারা বিভিন্ন জায়গায় ককটেল ফাটিয়ে ঝটিকা মিছিল করছে। এসব মিছিল নিভৃত করতে প্রশাসনের কোন তৎপরতা নাই। প্রশাসনের নীরবতার কারণে নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল করার সুযোগ পাচ্ছে। নিষিদ্ধ দল আওয়ামী লীগের প্রশ্নে প্রশাসনের নীরবতার প্রতিবাদে সবাইকে সোচ্চার হতে হবে।

তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যম সারির নেতারা প্রায় সবাই নিজ নিজ এলাকায় ফিরেছে। এরাই মূলত জুলাই গণঅভ্যুত্থানে সরাসরি ছাত্র জনতার উপর হামলা করেছিল। এদের প্রায় সবাই বিভিন্ন হত্যা মামলার আসামি। কিন্তু তাদের বিষয়ে প্রশাসন নিশ্চুপ। প্রশাসনে থাকা আওয়ামী দুর্বৃত্তরা এদের সহযোগিতা করছে। আর রাজনৈতিক দল গুলোও কিছু সুবিধার বিনিময়ে আওয়ামী লীগকে স্পেস দিচ্ছে।

তিনি আরও বলেন, মনে রাখতে হবে আওয়ামী লীগ একটা হিংস্র দল, এদের ভেতরে কোনো মানবিকতা বলতে কিছু নাই। জুলাইয়ের গণহত্যা নিয়েও তারা অনুতপ্ত নয় বরং এরা আরও আগ্রাসী হয়ে উঠবে সুযোগ পেলে। এরা সুযোগ পেলে আবারও কয়েক লাখ মানুষকে হত্যা করবে। আওয়ামী লীগ হলো বিষাক্ত সাপের মত। সুযোগ পেলেই ছোবল দিবে।

নিষিদ্ধ আওয়ামী লীগের প্রশ্নে কোন আপোষ নেই উল্লেখ করে তিনি বলেন, এই গণহত্যাকারী দল আওয়ামী লীগ আমাদের কমন শত্রু। তাদের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, কোনোভাবেই গণহত্যাকারী দল আওয়ামী লীগকে সুযোগ দেওয়া যাবে না। গাইবান্ধার ইস্যুকে কাজে লাগিয়ে সনাতনী ব্যানারে লীগ ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। বিষয়টাকে হালকা ভাবে দেখলে হবে না। সরকারের উচিত বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন