ঢাকা   শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

লেবাননে ইসরায়েলের হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:৪০ পিএম

লেবাননে ইসরায়েলের হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

দক্ষিণ লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

শনিবার (২০ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতার পর ইসরায়েলের সামরিক পদক্ষেপ ওই চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। এর প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এটি ইরানের পক্ষ থেকে নেওয়া প্রথম পদক্ষেপ। যদি ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকে, তাহলে পরিস্থিতি মোকাবিলায় আরও পদক্ষেপ নেওয়া হবে এবং প্রতিপক্ষকে তাদের অঙ্গীকার মেনে চলতে বাধ্য করার চেষ্টা করা হবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল করে। ফলে এ পথ বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

তবে ইরানের ঘোষণার পর আন্তর্জাতিক মহলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতির ওপর নজর রাখছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা।

সূত্র: আলা জাজিরা

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন