ঢাকা   রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘বাঁকা চোখে তাকালে খবর আছে, প্রশাসনকে বিএনপির সঙ্গে কাজ করতে হবে’: নারী এমপি ফরিদা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:০৪ এএম

‘বাঁকা চোখে তাকালে খবর আছে, প্রশাসনকে বিএনপির সঙ্গে কাজ করতে হবে’: নারী এমপি ফরিদা

প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি দিয়ে কুষ্টিয়া-২, ৩ ও ৪ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য মোছা. ফরিদা ইয়াসমিন বলেছেন, ‘আমার নেতা-কর্মী বঞ্চিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে- এটা আমি টলারেট (সহ্য) করবো না। যে প্রশাসন আপনাদের পাত্তা দিচ্ছে না, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই কুমারখালী-খোকসাতে যদি থাকতে হয়, তাহলে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কাজ করতে হবে। এর কোনও বিকল্প নাই।’

শনিবার (২০ জুন) সন্ধ্যায় কুমারখালী ডাকবাংলোয় উপজেলা, পৌর ও বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংরক্ষিত নারী সংসদ সদস্য মোছা. ফরিদা ইয়াসমিন বলেন, প্রশাসনকে আমরা বলব না যে আপনি কারোর ফেভারে কাজ করেন। আপনি জনগণের সঙ্গে থাকবেন, আপনি জনগণের ভালোমন্দ চিন্তা করবেন। তাই বলে বিএনপিকে নির্যাতন করবেন, এটা আমি টলারেট করবো না। আর আমি আপনাদের এটাও বলতে চাই। যদি এই ধরনের কোনও প্রশাসন, যদি ষড়যন্ত্র করে এখানে আপনাদেরকে নির্যাতিত করতে চায় তাকে এখানে রাখা হবে না। আমি এখানে বাধ্য হবো তার বিরুদ্ধে অ্যাকশনে যেতে। আমার দায়িত্ব এটা।’

তিনি আরও বলেছেন, ‘আমার নেতা-কর্মী ২০ বছর নির্যাতিত হয়েছে। আমার নেতা-কর্মী বঞ্চিত হয়েছে। আমরা কি বিরোধী দলে ছিলাম না? আমরা রাজনীতি করার স্পেস পাইনি। আর এখন আপনারা সুখে শান্তিতে সন্তান নিয়ে ঘরে ঘুমচ্ছেন। এইটাই তো বেশি। আবার কিসের ভাগ চান, কিসের মাথায় উঠতে চান? একদম সোজা রাস্তায় হাঁটবেন, আরামে থাকেন, কোন সমস্যা নেই। আপনারা আমাদের নেতা-কর্মীদের দিকে বাঁকা চোখে তাকালে, আপনাদের খবর আছে। এটা মানা হবে না।

বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশ্য করে সংরক্ষিত নারী এমপি ফরিদা ইয়াসমিন বলেছেন, আমি চেয়েছি সবাইকে এক ছাতার নিচে একত্রিত করতে। কিন্তু যদি আপনারা সেই সহযোগিতা আমাকে না করেন, আমি বাধ্য হবো রিপোর্ট করতে। আমি কোনদিনও কারোর বিপক্ষে যেতে চাই না। কিন্তু আমাকে বাধ্য করবেন না। আমি বিগত জীবনে রাজনীতি করে সংগ্রাম করে লড়াই করে এখানে এসেছি। কাউকে তোয়াজ করে নয়। অতএব আমার ব্যাপারে আমি সকলকে সাবধান থাকতে বলবো।

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও কুষ্টিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাতিল মাহমুদের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ আব্দুর রাজ্জাক বাচ্চু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন জিলালসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন