ঢাকা   রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:৫১ এএম

পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী

বগুড়ার বাঘোপাড়া এলাকায় ২০২৩ সালের ২৯ অক্টোবর পুলিশের গুলিতে আহত মো. নয়ন হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় শনিবার (২০ জুন) রাজধানীর একটি হাসপাতালে নয়নের চোখের চিকিৎসা শুরু হয়।

বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়েদ মেহবুব-উল-কাদিরের তত্ত্বাবধানে নয়নের চিকিৎসা শুরু হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

উল্লেখ্য, মো. নয়ন হোসেন বগুড়ার বাঘোপাড়ার বাসিন্দা এবং বিএনপির একজন কর্মী। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান নয়ন পুলিশের গুলিতে আহত হয়ে দীর্ঘদিন ধরে কষ্টের মধ্যে জীবনযাপন করছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন