নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সিটি ব্যাংক পিএলসি
এমটিনিউজ২৪জবস : নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সিটি ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটির ‘এসএমই, স্মল বিজনেস’ বিভাগে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন।
পদের নাম ও সংখ্যা: রিলেশনশিপ অফিসার/সিনিয়র রিলেশনশিপ অফিসার, নির্ধারিত নয়।
আবেদনের যোগ্যতা: প্রার্থীর স্নাতক অথবা সমমান ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স সর্বনিম্ন ২৪ বছর হতে হবে। কর্মস্থল দেশের যেকোনো জায়গায়।
বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের সময়সীমা: আগামী ২৭ জুন পর্যন্ত আবেদন করা যাবে।






