ঢাকা   সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৯:৩৫ পিএম

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান অব স্টাফ জেনারেল ইয়াল জামির বলেছেন, লেবাননে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এখনো ভঙ্গুর অবস্থায় রয়েছে। তাই দেশটির সেনাদের সম্ভাব্য নতুন যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি ধরে রাখতে হবে।

রোববার (২১ জুন) দক্ষিণ লেবাননে অবস্থানরত সেনাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে জামির বলেন, পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। প্রয়োজন হলে সেনাবাহিনীকে আবারও হামলা শুরু করার জন্য প্রস্তুত থাকতে হবে।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে তার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, হিজবুল্লাহ গুরুতর ও উল্লেখযোগ্য ধাক্কা খেয়েছে। তাদের পুনর্গঠন ঠেকাতে এবং প্রয়োজন হলে আবার অভিযান চালাতে আমরা প্রস্তুত থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। হিজবুল্লাহ বর্তমানে অত্যন্ত কঠিন অবস্থায় রয়েছে।

তিনি আরও বলেন, ইসরায়েলি বাহিনীকে সম্ভাব্য সব ধরনের হুমকি মোকাবিলা এবং দ্রুত আক্রমণাত্মক অভিযানে ফিরে যাওয়ার সক্ষমতা বজায় রাখতে হবে।

এদিকে লেবাননে সামরিক অভিযান বন্ধ এবং দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের জন্য তেল আবিবের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরানও তাদের মিত্র হিজবুল্লাহর স্বার্থে লেবানন থেকে ইসরায়েলি বাহিনী সরিয়ে নেওয়ার দাবি তুলেছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবানন সীমান্তে উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। ফলে যেকোনো সময় নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সূত্র : আল জাজিরা

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন