ঢাকা   সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সব জেলা গোপালগঞ্জ হলে শেখ হাসিনাকে পালাতে হতো না: আশরাফ উদ্দিন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৯:৩৮ পিএম

সব জেলা গোপালগঞ্জ হলে শেখ হাসিনাকে পালাতে হতো না: আশরাফ উদ্দিন

শুধু একটি জেলা বা নির্দিষ্ট অঞ্চলের নয়, দেশের ৩০০ আসনের সুষম উন্নয়নের মাধ্যমে বাজেট বরাদ্দের দাবি জানিয়েছেন নরসিংদী-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন। তিনি বলেন, “যদি শেখ হাসিনা ৬৪ জেলাকে গোপালগঞ্জ বানাতে পারতেন, তাহলে তাকে আজ দেশ ছেড়ে পালাতে হতো না।”

রবিবার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনের ১১তম দিনে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে আলোচনা করতে গিয়ে আশরাফ উদ্দিন বলেন, বাজেট শুধু মন্ত্রীদের এলাকার জন্য নয়। সব আসনের সুষম উন্নয়ন নিশ্চিত না হলে বাজেটের লক্ষ্য পূরণ সম্ভব নয়।

তিনি বলেন, “যদি মন্ত্রীরা সব উন্নয়ন নিজেদের এলাকায় নিয়ে যান, তাহলে ৩০০ আসনের দরকার কী?”—এভাবে সুষম উন্নয়নের ওপর জোর দেন তিনি।

নিজ এলাকার উদাহরণ টেনে তিনি বলেন, অতীতে মন্ত্রীদের নিজ এলাকায় উন্নয়ন বেশি হয়েছে, কিন্তু পাশের এলাকায় তুলনামূলকভাবে পিছিয়ে রাখা হয়েছে।

বাজেটে আমদানিনির্ভর শিল্পের সুবিধা ও দেশি শিল্পে বৈষম্যের সমালোচনা করে তিনি বলেন, ফার্মাসিউটিক্যাল ও অন্যান্য খাতে আমদানি শুল্ক কাঠামো অসামঞ্জস্যপূর্ণ হয়ে উঠেছে।

তিনি বলেন, বাজেটের নির্দিষ্ট একটি প্রস্তাবে স্যান্ডউইচ প্যানেল আমদানিতে মাত্র ১ শতাংশ শুল্ক সুবিধা দেওয়া হয়েছে, যা দেশীয় শিল্পের জন্য প্রতিযোগিতার বড় চ্যালেঞ্জ তৈরি করবে।

নিজের শিল্পোদ্যোক্তা অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, দেশে উৎপাদন করতে গিয়ে উচ্চ শুল্কের কারণে দেশীয় উদ্যোক্তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন।

তিনি আরও বলেন, “যদি আমদানিতে ১ শতাংশ শুল্ক থাকে, তবে দেশীয় কাঁচামাল আমদানিতেও একই হার থাকা উচিত, না হলে স্থানীয় শিল্প টিকবে না।”

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন