ঢাকা   সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দীর্ঘদিন সিট বরাদ্দ না দেওয়ায় প্রভোস্ট অফিসের সামনে শিক্ষার্থীদের মানববন্ধন

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:৪৫ এএম

দীর্ঘদিন সিট বরাদ্দ না দেওয়ায় প্রভোস্ট অফিসের সামনে শিক্ষার্থীদের মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক ‘শাহ আজিজুর রহমান’ হলে দীর্ঘদিন ধরে সিট বণ্টন (অ্যালটমেন্ট) না দেওয়ার অভিযোগে মানববন্ধন করেছে সংশ্লিষ্ট হলের শিক্ষার্থীরা। আগামী এক সপ্তাহের মধ্যে অ্যালটমেন্টের (সিট বরাদ্দ) বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছে তারা।

গত রবিবার (২১ জুন) বিকাল ৪ টার দিকে সংশ্লিষ্ট হলের প্রভোস্ট কক্ষের সামনে মানববন্ধন করেন একদল শিক্ষার্থী।

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে “মেধার ভিত্তিতে সিট চাই; পড়াশোনা করবো নাকি আন্দোলন করবো?; সিট পরে দিয়েন, আগে আবেদনের সুযোগ দিন; দুই বছরে অ্যালট দিয়েছে একবার, প্রশাসনের জবাব চাই” ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। পাশাপাশি বিভিন্ন স্লোগান দিতেও শোনা যায়।

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা জানান, “প্রথম অ্যালটমেন্ট দিয়েছিল জুলাই বিপ্লবের পরপরই। এরপর থেকে আর কোনো ধরনের বরাদ্দ নেই। অদৃশ্য ওয়েটিং লিস্ট থেকে সিট দেওয়া হয়। কিন্তু নতুন করে আর বিজ্ঞপ্তি দেওয়া হয় না। আমাদের দাবি আগামী এক সপ্তাহের মধ্যে নতুন করে অ্যালটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।”

এবিষয়ে জানতে চাইলে হলটির প্রভোস্ট অধ্যাপক ড. এ.টি.এম মিজানুর রহমান বলেন, “আমরা সিস্টেমের বাহিরে যেতে পারি না। সিট বরাদ্দ নিয়ে কেউ জাররা (ন্যূনতম) পরিমাণ অভিযোগ দিতে পারবে না। চ্যালেঞ্জ দিলাম। যারা আগে আবেদন করছিল, সেখান থেকে সিনিয়রিটি ও মেধার ভিত্তিতে ওয়েটিং লিস্ট থেকে পর্যায়ক্রমে বরাদ্দ দেওয়া হচ্ছে। গতকাল ওয়েটিং লিস্ট থেকে বরাদ্দ শেষ। আগামী মাসের শুরুতে নতুন করে বিজ্ঞপ্তি দিব। এর আগে সিস্টেমের বাহিরে কে কী বলল বিবেচনার বিষয় না। প্রয়োজনে হল বডির সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নিব।”

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন