ঢাকা   মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যেসব এলাকায় টানা ৪ দিন গ্যাসের সমস্যা থাকবে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:১৬ পিএম

যেসব এলাকায় টানা ৪ দিন গ্যাসের সমস্যা থাকবে

যেসব এলাকায় টানা ৪ দিন গ্যাসের সমস্যা থাকবে

এমটিনিউজ২৪ ডেস্ক : রিগ্যাসিফায়েড লিকুইফাইড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ কমে যাওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় আগামী ৪ দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (২২ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

এতে বলা হয়, আরএলএনজি সরবরাহ হ্রাস পাওয়ায় সোমবার রাত (২২ জুন) থেকে বৃহস্পতিবার (২৫ জুন) পর্যন্ত তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজিসহ সব শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

পরিস্থিতি স্বাভাবিক হলে গ্যাস সরবরাহও স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন