ঢাকা   মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চট্টগ্রামের সড়কে বড় পর্দায় খেলা উপভোগ করছে লক্ষাধিক দর্শক, বিঘ্ন ঘটেছে যান চলাচলে

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:৩১ এএম

চট্টগ্রামের সড়কে বড় পর্দায় খেলা উপভোগ করছে লক্ষাধিক দর্শক, বিঘ্ন ঘটেছে যান চলাচলে

আজ রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামেছে আর্জেন্টিনা ফুটবল টিম। ম্যাচ ঘিরে উৎসবমুখর পরিবেশে সড়কে ও শপিং মলের ডিজিটাল বিল বোর্ডে বড় পর্দায় খেলা উপভোগ করছে চট্টগ্রাম নগরীর লক্ষাধিক ফুটবল প্রেমী।

নগরীর দুই নাম্বার গেইট, প্রবর্তক মোড়, জামাল খান, চকবাজার, টাইগারপাস এলাকা ও বিভিন্ন মহল্লার ভেতরে বড় পর্দায় খেলা প্রদর্শন করা হচ্ছে। আশেপাশে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা রয়েছেন সতর্ক অবস্থানে।

জার্সি গায়ে দিয়ে দল বেঁধে খেলা দেখতে এসেছেন সমর্থকরা। কেউ কেউ গালে ও হাতে আর্জেন্টিনা দলের পতাকা একেছেন। কেউ উড়াচ্ছে পতাকা আবার কেউ বাজাচ্ছে ভুভুজেলা। সব মিলিয়ে সৃষ্টি হয়ে অনেকটা একখন্ড স্টেডিয়ামের আবহ।

আর্জেন্টিনা পুরুষ সমর্থকদের পাশাপাশি সড়কে দাঁড়িয়ে খেলা উপভোগ করছে নারীরাও। তাদের সাথে খেলা উপভোগ করতে যোগ দিয়েছে ব্রাজিল সমর্থকরাও। সকলের প্রত্যাশা আজকের ম্যাচে আর্জেন্টিনা জিতবে।

খেলা দেখতে আসা প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থী সামিয়া জানান, ঘরে খেলা দেখার চেয়ে বড় পর্দায় একসাথে বান্ধবীদের সাথে খেলা দেখার মজাই আলাদা। রাত ৮টায় সবাই বের হয়ে রেস্টুরেন্টে খেয়েছি। এখন খেলা দেখছি। এটা মনে রাখার মতো অনুভূতি।

ছোট দুই ছেলে মেয়েদের নিয়ে খেলা দেখতে এসেছেন আজমল, তিনি বলেন-আজকে দেখা দেখতে এসে এতো আর্জেন্টিনা সমর্থক দেখে মনে ঈদ ঈদ লাগছে।

দেখা দেখতে আসা একদল ব্রাজিল সমর্থক জানান, আমরা ব্রাজিল সমর্থক কিন্তু আমাদের প্রত্যাশা আজকে আর্জন্টিনা জিতুক। কারন আর্জেন্টিনার সমর্থকেরা ব্রাজিলকে দেখলেই সেভেন আপ বলে। আমরা চাই ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হলে বিশ্ববাসী দুই দলের সেরা সক্ষমতা উপভোগ করতে পারবে।

তবে, সড়কের উপর দাঁড়িয়ে বিলবোর্ডে খেলা দেখার কারনে সড়ক ব্লক হয়ে পড়েছে। কিছু কিছু গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে, ফলে চরম যানজটের সৃষ্টি হয়েছে। বিপাকে পড়েছেন হাজার হাজার মানুষ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন