ঢাকা   মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শাহবাগে নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০১:৪০ এএম

শাহবাগে নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নৈরাজ্যের অপচেষ্টার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

সোমবার (২২ জুন) সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের নেতৃত্বে মিছিলটি জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়।

বিভিন্ন স্লোগানে টিএসসি প্রদক্ষিণ করে জাদুঘরের সামনে এসে শেষ হয়। এসময় নেতাকর্মীরা আ.লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

মিছিল শেষে কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন কোনো নজির নেই, পতনের পর সাঙ্গপাঙ্গ সব পালিয়ে যেতে হয়। পতনের পর তারা দেশ ছেড়ে পালিয়েছে। শেখ হাসিনা এসে আবার রাজনীতি করবে, দেশের মানুষ তা মেনে নেবে না মানুষের অধিকার আদায়ে ছাত্রদল ছিল, আছে এবং থাকবে।

বিক্ষোভ মিছিলে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন