ঢাকা   বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভারতীয় পাসপোর্ট ও ভিসা পরিষেবা স্থগিত করছে আরব আমিরাত

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:৪২ এএম

ভারতীয় পাসপোর্ট ও ভিসা পরিষেবা স্থগিত করছে আরব আমিরাত

ভারতীয় পাসপোর্ট, ভিসা ও অ্যাটেস্টেশন পরিষেবা পাঁচ দিনের জন্য স্থগিত করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ভারতীয় পাসপোর্ট ও ভিসা পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান পরিবর্তনের কারণে আগামী ২৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত নিয়মিত অ্যাপয়েন্টমেন্ট ও নতুন আবেদন জমা দেওয়া স্থগিত থাকবে। দেশটিতে থাকা ভারতীয় নাগরিকদের জন্য কনস্যুলার পরিষেবা একটি নতুন আউটসোর্সড পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হচ্ছে।

এই সময়ে ভারতীয় নাগরিকেরা সরাসরি কনস্যুলেট বা দূতাবাসের মাধ্যমে জরুরি পরিষেবা গ্রহণ করতে পারবেন।

নতুন ব্যবস্থা অনুযায়ী, এতদিন ধরে দায়িত্ব পালনকারী সংস্থা বিএলএস ইন্টারন্যাশনাল এবং এসজিআইভিএস গ্লোবাল আগামী ২৫ জুনের পর থেকে আর কোনো নতুন আবেদন গ্রহণ করবে না। আবুধাবিতে অবস্থিত ভারতীয় দূতাবাস শুক্রবার জানিয়েছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে আল হিন্দ ট্যুরস অ্যান্ড ট্র্যাভেল এলএলসি সংযুক্ত আরব আমিরাতজুড়ে আউটসোর্সড পাসপোর্ট, ভিসা এবং অ্যাটেস্টেশন পরিষেবা প্রদানের দায়িত্ব গ্রহণ করবে।

সূত্র: গালফ নিউজ

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন