ঢাকা   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বৈধভাবে অবস্থানের নিয়মে বড় পরিবর্তন আনলো যুক্তরাষ্ট্র

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০১:৩৮ পিএম

বৈধভাবে অবস্থানের নিয়মে বড় পরিবর্তন আনলো যুক্তরাষ্ট্র

বৈধভাবে অবস্থানের নিয়মে বড় পরিবর্তন আনলো যুক্তরাষ্ট্র

এমটিনিউজ২৪ ডেস্ক : আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৈধভাবে অবস্থানের নিয়মে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরে চলে আসা ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ পদ্ধতি বাতিল করে শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচিতে অংশ নেওয়াদের জন্য নির্দিষ্ট মেয়াদে অবস্থানের নিয়ম চালুর চূড়ান্ত বিধিমালা অনুমোদন করেছে মার্কিন প্রশাসন।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ ল-এর বরাতে ইকনোমিক টাইমস এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির এই নতুন পদক্ষেপের কথা জানিয়েছে।

বর্তমানে ‘এফ’ ভিসায় থাকা আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাদের পড়াশোনা চালু রাখা এবং ভিসার শর্ত মেনে চলার সাপেক্ষে যতদিন ইচ্ছা যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগ পান। তবে নতুন নিয়ম কার্যকর হলে শিক্ষার্থীরা দেশটিতে প্রবেশের সময় একটি নির্দিষ্ট মেয়াদে অবস্থানের অনুমতি পাবেন। ওই নির্ধারিত সময়ের পরও যদি পড়াশোনা শেষ না হয়, তবে তাদের ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে নতুন করে সময় বাড়ানোর আবেদন করতে হবে।

অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট ইতিমধ্যে এই বিধিমালার চূড়ান্ত পর্যালোচনা শেষ করেছে, যা আনুষ্ঠানিক প্রকাশ ও বাস্তবায়নের আগের গুরুত্বপূর্ণ ধাপ। নতুন এই নিয়ম ‘এফ’ ভিসাধারী, ‘জে’ এক্সচেঞ্জ ভিজিটর, ‘আই’  ভিসাধারী এবং তাদের ওপর নির্ভরশীলদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

প্রস্তাবিত এই নিয়ম চালু হলে বিদ্যমান ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ নীতিটি পুরোপুরি বিলুপ্ত হবে, যা আগে শিক্ষার্থীদের পুরো শিক্ষাবর্ষজুড়ে নির্ভয়ে থাকার সুযোগ দিত। এর পরিবর্তে অধিকাংশ শিক্ষার্থীকে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে, যা সাধারণত চার বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনের তথ্য মতে, এই সময়ের মধ্যে পড়াশোনা শেষ করতে না পারলে তাদের পুনরায় সময় বাড়ানোর আবেদন করতে হবে। এর পাশাপাশি, একাডেমিক সেশনের সময় শিক্ষার্থীরা যে ধরনের নমনীয়তা পেয়ে থাকেন, সেটিও আরো কঠোর করার কথা বলা হয়েছে এই প্রস্তাবে।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি প্রথম ২০২৫ সালে এই পরিবর্তনের প্রস্তাব করেছিল। এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদের প্রশাসনের সময়ও এই নীতিটি বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিল। তবে সে সময় তা কার্যকর করা সম্ভব হয়নি।

এখন হোয়াইট হাউসের চূড়ান্ত পর্যালোচনা শেষ হওয়ায় এই খসড়া নিয়মটি আনুষ্ঠানিক নীতি হিসেবে কার্যকর হওয়ার একদম কাছাকাছি পৌঁছে গেছে।

এমন এক সময়ে এই বড় পরিবর্তনটি আসতে যাচ্ছে, যখন আন্তর্জাতিক শিক্ষার্থীরা ইতিমধ্যে মার্কিন ইমিগ্রেশন সিস্টেমে বাড়তি নজরদারি ও কড়াকড়ির মুখোমুখি হচ্ছেন।

ওপেন ডোরস-এর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে সংখ্যার বিচারে সবচেয়ে বেশি হলো ভারতীয় শিক্ষার্থীরা। নতুন এই নিয়ম কার্যকর হলে ডিগ্রি সম্পন্ন করা, দীর্ঘমেয়াদি গবেষণা প্রকল্প চালিয়ে যাওয়া এবং পড়াশোনা-পরবর্তী ভবিষ্যৎ পরিকল্পনা সাজানোর ক্ষেত্রে ভারতীয় শিক্ষার্থীদের বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়তে হতে পারে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন