ঢাকা   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

উখিয়ায় সরকারি সেবায় গতি আনতে মাঠে সক্রিয় ইউএনও পান্না আক্তার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৪:৫৫ পিএম

উখিয়ায় সরকারি সেবায় গতি আনতে মাঠে সক্রিয় ইউএনও পান্না আক্তার

দায়িত্ব গ্রহণের পর থেকেই উখিয়ার মাঠ প্রশাসনে সক্রিয় ভূমিকা পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। সরকারি সেবার মানোন্নয়ন, উন্নয়ন প্রকল্প তদারকি, জনদুর্ভোগ নিরসন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত মাঠপর্যায়ে কাজ করছেন তিনি।

জালিয়াপালং ইউনিয়নে বিভিন্ন সরকারি সেবা কার্যক্রম, ভিজিডব্লিউবি (VWB) কর্মসূচির চাল বিতরণ এবং চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন ইউএনও। এ সময় তিনি ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসের সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ ছাড়া জাতীয় মহিলা সংস্থা ও উপজেলা তথ্য আপা অফিসের উদ্যোগে আয়োজিত মাদক, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং প্রতিরোধবিষয়ক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি বলেন, এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি তরুণদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা গরুবাজার সড়কের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ইউএনওর নির্দেশনায় তাৎক্ষণিক ড্রেন নির্মাণকাজ শুরু হয়েছে। স্থানীয়দের মতে, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে জনদুর্ভোগ ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হতো।

হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী জানান, ড্রেন নির্মাণকাজ শেষ হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

ইউএনও পান্না আক্তার বলেন, জনদুর্ভোগ লাঘব ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সচেতন মহল ইউএনওর মাঠমুখী তদারকি ও জনমুখী উদ্যোগকে স্বাগত জানিয়ে এ ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন