ঢাকা   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মিউজিক-কালচার-থিয়েটার-ফিল্মকে মনিটাইজের জন্য ফান্ড রেখেছি: অর্থমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৬:৩২ পিএম

মিউজিক-কালচার-থিয়েটার-ফিল্মকে মনিটাইজের জন্য ফান্ড রেখেছি: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদের পল্লীগীতি থেকে শুরু করে লালনগীতি, অসংখ্য সমৃদ্ধ মিউজিক থাকলেও এগুলোকে কখনও যথাযথভাবে মনিটাইজ করতে পারিনি। অথচ বিশ্বের অনেক দেশ তাদের সংস্কৃতি ও সংগীতকে অর্থনীতির অংশে পরিণত করেছে। এগুলোকে মনিটাইজ না করলে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকবে। একসময় সাংস্কৃতিক ঐতিহ্যই সংকটের মুখে পড়বে। সেজন্য আমাদের মিউজিক, কালচার, থিয়েটার, ফিল্মসহ সৃজনশীল সব খাতের জন্য ফান্ড রেখেছি।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বাংলাদেশ অর্থনীতি সমিতির (বিইএ) উদ্যোগে বাজেট নিয়ে আলোচনায় তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, এন্টারটেইনমেন্ট একটা বিশাল শিল্প। আমরা এখনও এই খাতকে সঠিকভাবে মনিটাইজ করতে পারিনি। বারবার একই ধরনের শিল্প নিয়েই কাজ করছি, অথচ বিনোদন খাত অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে। জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয়, সব ক্ষেত্রেই এর ইতিবাচক প্রভাব রয়েছে। কিন্তু বর্তমানে একজন থিয়েটার শিল্পীর পক্ষে টিকে থাকাই কঠিন, কারণ তাদের জন্য পর্যাপ্ত প্ল্যাটফর্ম নেই।

তিনি আরও বলেন, সবকিছুই সমান্তরালভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর্থিক খাত, পুঁজিবাজার এবং সামগ্রিক সরকারি অর্থব্যবস্থার কাঠামোতে পরিবর্তন আনা হচ্ছে। বর্তমানে ঋণের বোঝা একটি বড় চ্যালেঞ্জ। শুধু ঋণ পরিশোধেই প্রায় ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। ফলে সরকারের আর্থিক সক্ষমতার পরিসর ক্রমেই সংকুচিত হয়েছে, সেটিকে আবার পুনর্গঠন করতে হবে।

অর্থমন্ত্রী বলেন, একই সঙ্গে উন্নয়ন, প্রবৃদ্ধি এবং কর্মসংস্থানের দিকে এগোতে হবে। আমরা এক কোটি মানুষের কর্মসংস্থানযোগ্যতা তৈরির লক্ষ্য নিয়েছি। এটি নিঃসন্দেহে বড় ও উচ্চাভিলাষী লক্ষ্য। তবে উচ্চাকাঙ্ক্ষা না থাকলে বড় পরিবর্তনও সম্ভব নয়।

তিনি আরও বলেন, এ কারণে এখন বাস্তবায়নের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বাস্তবায়নের বড় বাধাগুলোর একটি হলো অতিরিক্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা। বাংলাদেশ একটি অত্যন্ত নিয়ন্ত্রিত দেশ। প্রয়োজনীয় সংস্কার ও নিয়ন্ত্রণ শিথিল না করলে অর্থনীতি ও বিনিয়োগের গতি বাড়ানো কঠিন হবে।

সুবিধাবঞ্চিত মানুষের সুরক্ষা নিশ্চিতে বাজেটে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার বলে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড, সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিতকরণ এবং কৃষক, কামার-কুমার ও তাঁতীদের জীবনমান উন্নয়নে বরাদ্দ রাখা হয়েছে। এতদিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি ছিল। সেই ধারা থেকে বের হয়ে আসছে সরকার।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন