ঢাকা   শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কুবির ‘বি’ ইউনিটের বিভাগসহ ৭ম মেধাতালিকা প্রকাশ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১২:৩৩ পিএম

কুবির ‘বি’ ইউনিটের বিভাগসহ ৭ম মেধাতালিকা প্রকাশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে আসন ফাঁকা সাপেক্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ‘বি’ ইউনিটের বিভাগসহ ৭ম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (২৫ জুন) রাত ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে।

৭ম মেধাতালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ২৮ জুন (রবিবার) সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে স্ব-শরীরে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট বিভাগ থেকে ভর্তি ফরম সংগ্রহ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে ভর্তির সময় পূরণকৃত ফরমের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি প্রদর্শন, এক কপি ফটোকপি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের চার কপি সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে।

এছাড়া ভর্তি ফি বাবদ ১৪ হাজার ৬০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে। পাশাপাশি ডিন অফিস ও সংশ্লিষ্ট বিভাগের উন্নয়ন ফিও পরিশোধ করতে হবে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বলেন, ‘আজ ‘বি’ ইউনিটের বিভাগসহ মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এর আগে ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। ভাইভা পরীক্ষার মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ২৮ জুন ভর্তি নিশ্চিত করার জন্য ব্যক্তিগতভাবে ই-মেইল পাঠানো হয়েছে এবং বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বি’ ইউনিটের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে আগামী ২৮ জুন ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হবে।’

ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cou.ac.bd⁠) এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন