ঢাকা   শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আর্জেন্টাইন সমর্থকদের সাথে আনন্দঘন সময় কাটালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:৫১ এএম

আর্জেন্টাইন সমর্থকদের সাথে আনন্দঘন সময় কাটালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

ফিফা ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই মুন্সিগঞ্জের পদ্মাপাড়ে আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

শুক্রবার (২৬ জুন) বিকেলে তিনি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া পুরোনো ফেরিঘাট এলাকায় পৌঁছালে তাকে স্বাগত জানান মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।

পরে ঘাটে আগে থেকেই জড়ো হওয়া শত শত আর্জেন্টাইন সমর্থকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রদূত। শুভেচ্ছা বিনিময়ের পর তিনি একটি প্রীতি ফুটবল ম্যাচেও অংশ নেন। এ সময় তার সঙ্গে মাঠে খেলেন সংসদ সদস্য কামরুজ্জামান রতন। রাষ্ট্রদূতের এই সফর ও প্রীতি ম্যাচকে ঘিরে পদ্মাপাড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এর আগে, ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের মানুষের উন্মাদনা নিজ দেশে তুলে ধরার লক্ষ্যে তথ্যচিত্র নির্মাণের অগ্রগতি ও শুটিং কার্যক্রম পর্যবেক্ষণ করেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন